
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে বেসরকারী স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয় করণ ও পাহাড়ী ভাতাসহ বিভিন্ন দাবীতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সমাবেশ অনুষ্টিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে এই কর্মসুচী পালিত হয়। শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সভাপতি আবুল কাশেম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য কাজী মো: মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটি ও চট্রগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক কমল কান্তি ভৌমিক। সমাবেশে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে শিক্ষক-কর্মচারীরা স্বত:ষ্ফুর্ত ভাবে সমাবেশে অংশগ্রহন করেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বান্দরবান সদর উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোট’র সভাপতি হিতোষময় বড়–য়া ও সচিব ইমান আলী এবং বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ বদরুল হক প্রমুখ।
এদিকে আন্দোলন কারী শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ বলেন, আমাদের দাবী গুলো বাস্তবায়ন না করায় বাধ্য হয়ে আমরা আন্দোল করতে হচ্ছে। আন্দোলন কারীরা বলেন কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে আগামী ২৭ অক্টোবর থেকে পুর্ণদিবস অনশন,এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় দায়িত্ব বর্জন এবং শিক্ষা ভবন ঘেরাওসহ নানা কর্মসুচী দেয়া হয়েছে। বক্তরা আরোও বলেন দির্ঘদিন ধরে আন্দোলন করে আসছি কিন্তু সরকার এ বিষয়ে কোন উদ্যোগ নেয়নি। তাই আমরা বাধ্য হয়ে আন্দোলন করতে হচ্ছে।