শিরোনাম

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারাবে পাকিস্তান: আজমল

খেলাধুলা ডেস্ক:পাকিস্তান ক্রিকেট দলের স্পিনার সাইদ আজমল বলেছেন, “আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারানোর ক্ষমতা তার দলের রয়েছে।”


একটি বেসরকারি নিউজ চ্যানেলের সঙ্গে আলাপকালে আজমল বলেন, “যদিও উভয় দলই অত্যন্ত শক্তিশালী। তবে পাকিস্তান দল ভালোভাবে চাপ সামাল দিতে পারবে।’
 
আজমল বলেন, “ভারতকে নিজ মাঠে ওয়ানডে সিরিজে পরাজিত করায় মানসিকভাবে পাকিস্তান এগিয়ে থাকবে এবং বার্মিংহামের ম্যাচে ভারতকে হারানোর বিষয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী তিনি।”

আজমলের দৃষ্টিতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান দলের প্রস্তুতি বেশ ভালো গতিতে এগিয়ে চলছে এবং নিশ্চিত যে, দল কঠিন লড়াই করবে।

অ্যাবোটাবাদে অনুশীলন ক্যাম্প করার বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিদ্ধান্তের প্রশংসা করে আজমল বলেন, “এখানকার ক্যাম্প ছিল বেশ উপভোগ্য এবং সুসংগঠিত।”

তিনি বলেন, “অ্যাবোটাবাদের উইকেট সিম বোলিংয়ের জন্য খুবই সহায়ক ছিল এবং ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটসম্যানরা যে কন্ডিশন পাবেন তেমনই ছিল এখানকার কন্ডিশন।”

তিনি আরো বলেন, “ইংলিশ কন্ডিশনের মতো একই ধরনের উইকেট তৈরি করায় নিঃসন্দেহে আমাদের ব্যাটসম্যানরা লাভবান হবে।
 
 
বার্তা লাইভ ২৪ ডটকম, ২২ মে ২০১৩

অস্ত্রপচার ছাড়াই ঢাকায় ফিরছেন নাসির

খেলাধুলা ডেস্ক:বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান নাসির হোসেন অনেকদিন দরেই কাধেঁর ইনজুরিতে ভুগছিলেন। সেই সুবাদে দক্ষিণ আফ্রিকায় চিকিৎসার উদ্দেশ্যে গিয়েছিলেন জাতীয় দলের এই ক্রিকেটার। 

 

দক্ষিণ আফ্রিকান চিকিৎসক জো ডি বিয়ার্সের তত্ত্বাবধানে অস্ত্রপচার হওয়ার কথা ছিলো ছিলো। মঙ্গলবার নাসিরের চোট পরীক্ষা করে দক্ষিণ আফ্রিকান চিকিৎসক বলেন, নাসিরের অস্ত্রপাচার কোন প্রয়োজন নেই। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাষিস বিশ্বাস জানান, চিকিৎকস জানিয়েছেন তার অস্ত্রপচার করা লাগবে না, এমনিতে তা সেরে যাবে। আগামীকাল বুধবার দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরবেন নাসির হোসেন।

 

 

বার্তা লাইভ ২৪ ডটকম, ২২ মে ২০১৩

রিয়ালকে হারিয়ে শিরোপা অ্যাতলেতিকোর

 

খেলাধুলা ডেস্ক:নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে কিংস কাপ শিরোপা জিতেছে অ্যাতলেতিকো মাদ্রিদ।
 
শুক্রবার সান্তিয়াগো বার্নাবাউয়ে মাদ্রিদের দুই ক্লাবের ফাইনালে লাল কার্ড দেখেছেন রিয়াল কোচ জোসে মরিনিয়ো ও দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
 
১৪ মিনিটে রোনালদোর গোলেই নিজেদের মাঠে এগিয়ে গিয়েছিল রিয়াল। ৩৫ মিনিটে দিয়েগো কস্তার গোলে সমতা ফেরায় অ্যাতলেতিকো।
 
নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৯ মিনিটে ককের ক্রসে মিরান্দার হেড রিয়ালের জাল খোঁজে পেলে এগিয়ে যায় অ্যাতলেতিকো। এরপর গোল শোধের অনেক চেষ্টা করলেও পেরে উঠেনি রিয়াল।
 
অ্যাতলেতিকোর এটি দশম কিংস কাপ শিরোপা।
 
খেলা শেষ হওয়ার ৬ মিনিট আগে গ্যাবি ফার্নান্দেজকে লাথি মেরে সরাসরি লাল কার্ড দেখেন রোনালদো। এর আগে ৯০ মিনিটে হলুদ কার্ডও দেখেন তিনি। সময় নষ্ট করায় খেলার অন্তিম মুহূর্তে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গ্যাবিও।
 
তিনটি লাল কার্ড ও ১৪টি হলুদ কার্ড দেখান রেফারি।
 
রোনালদোকে লাল কার্ড দেখানোর পর মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অতিরিক্ত খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফরাও মাঠে ঢুকে পড়লে পরিস্থিতি আরো খারাপের দিকে যায়। এর মধ্যেই গ্যালারি থেকে দর্শকের ঢিলে আঘাত পান অ্যাতলেতিকো গোলরক্ষক থিবুট কার্টোইস।
 
১৯তম শিরোপার লক্ষ্যে মাঠে নামা রিয়ালের ভাগ্য খুব একটা প্রসন্ন ছিল না। তিনবার জোরালো শট বারে লেগেছে বারে। নির্ধারিত সময়ের দ্বিতীয়ার্ধে রেফারির সিদ্ধান্তের বিরোধীতা করায় লাল কার্ড দেখেন দলের কোচ মরিনিয়ো।
 
১৪ বছর ধরে সব ধরনের প্রতিযোগিতায় অ্যাতলেতিকোর বিপক্ষে অপরাজেয় ছিল রিয়াল। বার্নাবাউয়ে ম্যাচ শেষে সে কথা স্মরণ গ্যাবি বলেন, “এই ম্যাচে আমরা সত্যিই ভীষণ পরিশ্রম করেছি। এটা তাদের জন্য, যারা ১৪ বছর ধরে অপেক্ষায় আছেন।”
 
নিজেদের মাঠে ৪৪ ম্যাচে এটাই রিয়ালের প্রথম হার। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা আগেই হাতছাড়া হয়ে গেছে। কিংস কাপ শিরোপাও না পাওয়ায় ব্যর্থ মৌসুম কাটলো রিয়ালের।
 
বার্তা লাইভ ২৪ ডটকম, ১৮ মে ২০১৩

প্যারিসে অশ্রুসিক্ত বিদায় বেকহামের

খেলাধুলা ডেস্ক:কয়েকদিন আগে গুরু অ্যালেক্স ফার্গুসনের দেখানো পথে ফুটবলকে বিদায় বলেছিলেন ইংলিশ ফুটবলার ডেভিড বেকহাম। এই মৌসুম শেষেই বুটজোড়া শোকেসে ওঠাবেন পরিভ্রমনকারী এই ফুটবলার।

 

বিদায়ের আগে শনিবার বেকহাম তার বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনের ঘরের মাঠে শেষ বারের মত খেলতে নেমেছিলেন। আর সেখানেই ম্যাচ শেষে হাজারো দর্শক ও নিজের অশ্রুতে মাঠ ছেড়েছেন ‘সেট পিস মাস্টার’ খ্যাত এ ফুটবলার। বেকহামের এ প্রস্থান শুধু ওই দিনের নয়, চিরদিনের জন্য।

লিগ ওয়ানে অবনমন অঞ্চলে ঘুরপাক খাওয়া ব্রেস্টের বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে শেষ বাঁশি বাজার দশ মিনিট আগে বিকল্প হিসেবে মাঠে নামেন রিয়াল মাদ্রিদ তারকাপুঞ্জের সাবেক সদস্য। ম্যাচ শেষে বেকহাম বলেন, “প্যারিসের সবাইকে ধন্যবাদ। আমি কৃতজ্ঞ এই ক্লাব, সমর্থক ও এর স্টাফদের কাছে। এখানে অবসর নিতে পেরে আমি গর্বিত বোধ করছি।”

প্রতুত্ত্যরে ভক্তরাও আবেগের স্রোতে ভাসিয়েছেন বেকহামকে। এই ‘স্প্রাইস বয়’কে প্লেকার্ড ও ফেস্টুনে ধন্যবাদ জানিয়েছে পিএসজি সমর্থকরা। ম্যাচ শেষে ল্যাপ অব অনার দিয়েছে দুই দলের ফুটবলাররা।

 

বার্তা লাইভ ২৪ ডটকম, ১৯ মে ২০১৩

দুই আসরেই খেলতে চান অ্যাশেজ সিরিজের ক্লার্ক

 

সিডনি: অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের অধিনায়ক মাইকেল ক্লার্ক  বলেছেন যে পিঠের সমস্যা চলতি বছরের দুটি অ্যাশেজ সিরিজে অংশগ্রহণ থেকে বিরত রাখতে পারবে না বলে তার দৃঢ় বিশ্বাস।

১৭ বছর বয়সে প্রথম পিঠের ডিজেনারেটিভ কন্ডিশনের পরীক্ষা করান ক্লার্ক। তবে ওই রোগের কারণে গত মার্চে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের সময় মাঠের বাইরে থাকতে বাধ্য হন তিনি। সিরিজে ভারতের কাছে ৪-০ ব্যবধধানে সিরিজ হারে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলীয়ান গ্রীষ্মে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বাধাগ্রস্ত হয় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ৩২ বছর বয়সী ওই ক্রিকেটারের প্রস্তুতি।

তিনি সাংবাদিকদের বলেন, “এটি আমার ক্যারিয়ারে কোনো আঁচড় কাটতে পারবে না বলে আমি বিশ্বাস করি। এ পর্যন্ত আমি ৯০টি টেস্ট খেলেছি। ক্যারিয়ারে শুধু একটি টেস্টে আমি অংশগ্রহণ করতে ব্যর্থ হয়েছি। কাজেই প্রস্তুতি আমার জন্য তেমন বেশি গুরুত্বপূর্ণ নয়।”

ক্লার্ক বলেন, “আমার এটি নিশ্চিত করতে হবে যে আমি ফিট, আমার ওজন অতিমাত্রায় বাড়েনি এবং অন্তত ৮ থেকে ১২ মাস আমি কাজ করার মতো দক্ষতা রাখি। এসব ব্যাপারে আমি সত্যি আত্মবিশ্বাসী। আশা করি কাজের মাধ্যমে আমি সেটি প্রমাণ করে দেখাতে পারব।”

ভারতের সবচেয়ে আকর্ষণীয় ক্রিকেট টুর্ণামেন্ট আইপিএলে পুনে ওয়ারিয়ার্সের নেতৃত্ব দেয়ার কথা ছিল ক্লার্কের। কিন্তু পিঠের ব্যথা এবং হ্যামস্ট্রিং ইনজুরি থেকে পরিপূর্ণ মুক্তি পাওয়ার জন্য তিনি নিজ ঘরেই অবস্থান করেছেন।

আগামী ১০ জুলাই ইংল্যান্ডের নটিংহ্যামের ট্রেন্টব্রিজে ম্যাচ দিয়ে শুরু হবে অ্যাশেজ সিরিজ। আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের ফিরতি সিরিজ দিয়ে শেষ হবে চলতি বছরের অ্যাশেজ আসর।

 

বার্তা লাইভ ২৪ ডটকম, ১৭ মে ২০১৩

Developed by Aaj IT