রাজধানীতে আজ শ্রমিক দলের সমাবেশ: প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক বিশাল শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। এই সমাবেশের বিশেষ গুরুত্ব হচ্ছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই হবে রাজধানী ঢাকায় তারেক রহমানের প্রথম প্রকাশ্য জনসভা। সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে সশরীরে ভাষণ দেবেন। আজ দুপুর ২টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখভাগে এই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে। সমাবেশে দলের মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, শ্রমিক শ্রেণির ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং মে দিবসের চেতনা সমুন্নত রাখাই এই সমাবেশের মূল লক্ষ্য। তিনি বলেন, "বর্তমান সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই সমাবেশ থেকেই নতুন বার্তা দেওয়া হবে।" বিএনপি ও শ্রমিক দল সূত্রে জানা গেছে, সমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ ছাড়া সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে।
অপরিবর্তিত থাকছে মে মাসের তেলের দাম

মে মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম।আগামী মে মাসে দেশের বাজারে জ্বালানি তেলের দামে কোনো পরিবর্তন আসছে না। বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রল আগের নির্ধারিত মূল্যেই বিক্রি হবে। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ও আমদানি ব্যয় বিবেচনা করে সরকার এই স্থিতিশীলতা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। ১ মে থেকে নতুন এই আদেশ কার্যকর হবে।
সয়াবিন তেলের দাম আবারও বৃদ্ধি, লিটারে ৪ টাকা বাড়িয়ে নতুন দর ১৯৯ টাকা

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম আবারও বাড়ানো হয়েছে। প্রতি লিটারে ৪ টাকা বৃদ্ধি করে নতুন খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯৯ টাকা, যা আগে ছিল ১৯৫ টাকা।
নতুন মূল্য অনুযায়ী, ৫ লিটারের একটি বোতলের দাম ৯৫৫ টাকা থেকে বেড়ে ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৮৯ টাকা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোজ্য তেলের মূল্য পর্যালোচনা সভা শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এই সংশোধিত দাম ঘোষণা করেন। তিনি জানান, বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম ওঠানামা, আমদানি ব্যয় বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থার ওপর চাপের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বছরের ৭ ডিসেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৯৫ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৭৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্তের ফলে উভয় ক্ষেত্রেই দাম বেড়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের এমন ধারাবাহিক মূল্যবৃদ্ধি সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো এতে বেশি প্রভাবিত হচ্ছে।
আরও পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু, উৎপাদনের দ্বারপ্রান্তে বাংলাদেশ
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ এ ১:৩৭ PM
মেয়েদের ডিগ্রী ও স্নাতক পর্যায়ে শিক্ষা ফ্রি ঘোষনা করলেন প্রধানমন্ত্রী
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ এ ৩:৫৬ PM
মধ্যপ্রাচ্য উত্তেজনায় তেলবাজারে অস্থিরতা, বাড়ছে উদ্বেগ
বুধবার, ১৮ মার্চ, ২০২৬ এ ৫:২৪ PM
দিনাজপুরে প্রধানমন্ত্রীর সফর, খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন
সোমবার, ১৬ মার্চ, ২০২৬ এ ৬:২১ AMমন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
